অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৯:৩০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:৩০

সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন—কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেওয়া উচিত। প্রমাণ না থাকলে সংসদে এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা তো সবাই কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। মাননীয় সদস্য তার বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনও প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন।’ প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে, বিগত সরকারের সময়ে নিয়োগ দেওয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনও ভুলত্রুটি থাকলে— তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি: কৃষিমন্ত্রী
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত কতজন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি: কৃষিমন্ত্রী
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি: কৃষিমন্ত্রী
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা