রাজশাহীতে তীব্র, ঢাকায় মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ১১:৩৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১১:৪৪

রাজশাহীতে তীব্র, ঢাকায় মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস রাজশাহী বিভাগে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জসহ খুলনা বিভাগের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে সিলেট ও চট্টগ্রামবাসীদের জন্য। এ দুই বিভাগের কয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের শনিবারের পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসের বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আরও পড়তে পারেন:  রাজশাহীতে তীব্র, ঢাকায় মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস রানা প্লাজা: তিন বছরেও মেলেনি ১১৩৬ হত্যাকাণ্ডের বিচার

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম