শ্রমিকদের জোরালো মতামত প্রদান খুবই গুরুত্বপূর্ণ: বার্নিকাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ২১:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২১:৩১

মার্শা বার্নিকাট শ্রমিকদের জোরালো মতামত প্রদান খুবই গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের তিন বছরপূর্তি উপলক্ষে রবিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে বার্নিকাট বলেছেন, শক্তিশালী শ্রমিক সংগঠনগুলো যেন বলতে পারে- তারা এমন ফেটে যাওয়া ভবনে কাজ করবে না এবং তাদের সেই মতামত যেন শোনা হয় এবং সম্মান করা হয়। বাংলাদেশ সরকারও ইতোমধ্যে শত শত নতুন ইউনিয়নের নিবন্ধন দিয়েছে।
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নিজেদের নিরাপত্তা ও স্বাস্থ্য কমিটির প্রতিনিধি নির্বাচন করুন যাতে তা অব্যাহত থাকে এবং সেদিন যারা বেঁচে গিয়েছিলেন তাদের জীবন সংগ্রাম যেন অব্যাহত থাকে।
রাষ্ট্রদূত বলেন, অনেকেই হারিয়েছেন তাদের প্রিয়জনকে, অনেকে আহত হয়েছেন আজীবনের জন্য। আজকের এই বর্ষপূর্তিতে আমরা তাদের দুঃখের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
রানা প্লাজার দুঃখজনক ঘটনার পর থেকে সরকারি কর্মকর্তা, শ্রমিক, কারখানা মালিক এবং ভোক্তা হিসেবে সবার এখন সম্মিলিত দায়িত্ব হলো- একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং তা নিশ্চিত করতে শ্রমিকরাও যেন বলার অধিকার থাকে।
তিনি জানান, গত তিন বছর ধরে ৩ হাজার ৬শ’রও বেশি কারখানার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হয়েছে এবং ৩৯টি ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে কারখানার নিরাপত্তাজনিত তথ্য ওয়েবসাইটে জানতে পারছেন সবাই।

তিনি আরও জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২শ’রও বেশি পরিদর্শক নিয়োগ দিয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া একটি টোলমুক্ত হেল্পলাইন চালু করেছে। হাজারও কারখানা তাদের কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে এবং ৩১টি কারখানা সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হয়েছে।

এসব জনগুরুত্বপূর্ণ ব্যবস্থা জীবন রক্ষা করতে পারে বলে তিনি মনে করেন।

বার্নিকাট বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে সেজন্য বাংলাদেশের শ্রমিক, মালিকপক্ষ এবং সরকারের একসঙ্গে কাজ করা উচিত যেখানে প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত হয়।

/এসএসজেড/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম