নিজামীর চূড়ান্ত রায় প্রকাশ, ট্রাইব্যুনালে যাবে আজই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৬, ১৫:২৯আপডেট : ০৯ মে ২০১৬, ১৫:৪৫

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী চার বিচারপতির স্বাক্ষর শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ সোমবার  দুপুরে ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।  সূত্র জানিয়েছে, আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ রায়ের কপি পাঠানো হবে। ট্রাইব্যুনালে পাঠানোর পর নিয়মানুযায়ী বিচারপতির সাক্ষর শেষে তা কারাগারে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আপিলের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেন।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
চূড়ান্ত রায় শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকরে এখন আর কোনও বাধা নেই। রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা সেটা পূর্ণাঙ্গ রায় কারাগারে পৌঁছালে জানা যাবে।
মৃত্যুদণ্ড বহালের রায়ের পর মানবতাবিরোধী অপরাধী নিজামী শেষ আইনি সুযোগ হিসেবে এই রিভিউ আবেদন করেছিলেন। এখন তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে।

আরও পড়ুন:  নিজামীর চূড়ান্ত রায় প্রকাশ, ট্রাইব্যুনালে যাবে আজই পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব

এর আগে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন একদিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির ক্ষমা চাননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।

এরপর যুদ্ধাপরাধের দায়ে গত বছর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করলেও রাষ্ট্রপতি তা নাকচ করে দেন বলে সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের