কারাগারে বন্দিদের ঘুমানোর জায়গা ৩৬ বর্গফুট: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৫:১০আপডেট : ১৯ জুন ২০১৬, ১৫:৫৪

স্বরাষ্ট্রমন্ত্রী জেল কোড অনুযায়ী কারাগারে প্রতি বন্দির ঘুমানোর জন্য ৩৬ বর্গফুট জায়গা বরাদ্দ আছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি কারাগারে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ বন্দি অবস্থান করছেন।
রবিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মুহাম্মদ মিজানুর রহমানের প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
বন্দি আবাসন সমস্যা দূর করতে বর্তমান সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কারাগারগুলো পুনঃনির্মাণে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী কারাগারের অব্যবস্থাপনা দূর ও সেবার মান বৃদ্ধিতে বর্তমান সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটোর সীমান্তের মধ্যে ৪১৫৬ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে এবং ২৭১ কিলোমিটার সীমান্ত মিয়ানমারের সঙ্গে। তিনি জানান, মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিয়ে কোনও স্থানে কোনও বিরোধ নেই। ভারতের সঙ্গেও বর্তমানে কোনও সীমান্ত বিরোধ নেই। ভারতের সঙ্গে ছিটমহল, অপদখলীয় ভূমি, অচিহ্নিত সীমানা ইত্যাদি বিষয়ে যে বিরোধ ছিল তা ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ইতোমধ্যে ফেনীর মুহুরী নদী এলাকা ছাড়া সব সীমান্ত এলাকায় সীমানা পিলার স্থাপন সম্পন্ন হয়েছে।
পিএইচসি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান