মিতু হত্যায় ফের দুই দিনের রিমান্ডে ভোলা

চট্টগ্রাম ব্যুরো
০২ আগস্ট ২০১৬, ১৯:৩৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৯:৪০

মাহমুদা খানম ওরফে মিতু চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যা মামলায় গ্রেফতার হওয়া অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলার আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান তাকে ‍দুইদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
নগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই মামলায় এর আগে ভোলাকে একবার পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। এরপর ফের দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত দুইদিনের অনুমতি দেন।
এছাড়া, মিতু হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম সাকু ওরফে সাকু সরদার (৪৫) এবং শাহজাহান মিয়ার (২৮) সঙ্গে তিনদিনের রিমান্ডেও নেওয়া হয়েছিলো ভোলাকে। গত ২৮ জুন প্রথমবারের মতো ভোলাকে গ্রেফতারের কথা ‍জানায় পুলিশ।
সূত্র জানায়, মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এহতেশামুল হক ভোলা সরবরাহ করেছিল। কিন্তু বাঁকলিয়া থানায় দায়ের করা অস্ত্র মামলায় ভোলাকে অস্ত্র সরবরাহকারী বলা হলেও অস্ত্রের উৎসের কোনও তথ্য উল্লেখ করতে পারেনি পুলিশ। 

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)।
আরও পড়তে পারেন: হাসনাত করিম নজরদারিতেই আছেন: আইজিপি

 

/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান