ব্যাচেলরদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৬, ২২:১২আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২২:২৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাচেলরদের কাছে বাসা ভাড়া না দেওয়ার ঢালাও সিদ্ধান্ত থেকে সরে আসতে বাড়িওয়ালাদের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক মন্তব্যে (স্ট্যাটাস) এই অনুরোধ জানান তিনি।
শাহরিয়ার আলম ফেসবুকে লিখেছেন, ‘এই ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে আমাকেও অনেক হয়রানি সহ্য করতে হয়েছে। বাড়িওয়ালাদের উদ্দেশে অনুরোধ, ঢালাওভাবে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করবেন না। জঙ্গি সন্দেহে যদি এটা করেন, তাহলে মনে রাখবেন বিবাহিত মানুষও জঙ্গির খাতায় নাম লিখিয়েছে, সম্ভবত শিশুসহ! কেউ আপনাদের হয়রানি করবে না, যদি আপনারা সব তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিয়ে থাকেন। এই তথ্য সংগ্রহ সর্বক্ষেত্রেই প্রযোজ্য।’
দেশে সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাচেলরদের বাসায় পুলিশের তল্লাশি বেড়েছে। এ অবস্থায় ‘হয়রানি’ এড়াতে অনেক বাড়িওয়ালাই ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে বিড়ম্বনায় পড়েছেন অনেক ব্যাচেলর। এ অবস্থায় ব্যাচেলরদের পক্ষে দাঁড়ালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফেসবুকে তার এই পোস্টের জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, সরকারিভাবে ব্যবস্থা নিতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্টে টিআই হিমেল নামের একজন লিখেছেন, ‘পুলিশি ঝামেলা এড়াতেই বাড়ির মালিকরা এটা করছেন প্রতিমন্ত্রী। তাই সরকারি হস্তক্ষেপ থাকলে ভালো হয়।’
ব্যাচেলরদের-পক্ষে-ফেসবুকে-পররাষ্ট্র-প্রতিমন্ত্রীর--স্ট্যাটাস প্রতিমন্ত্রীর এই পোস্টে এক ঘণ্টার মধ্যেই এক হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। শতাধিক মানুষ তার এই পোস্ট শেয়ার করেছেন। হুমায়ুন এ আবরার নামের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘মূর্খ বালক, পথ তো তোমার শেষ হয়নি...চলো, এগিয়ে যাই। একটু সাহস পাইলাম আর অনেকখানি শক্তি পেলাম। যেখানে খোদ প্রতিমন্ত্রী মহোদয় পর্যন্ত ভুগিয়াছেন আর আমি তো...মনে হইতাছে ভবিষ্যৎ উজ্জ্বল; আর ফকফকা (যদি বাড়িওয়ালা আর প্রশাসন হেল্প করে) আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল ব্যাচেলরদের সহায় হউন।’

এদিকে ব্যাচেলরদের আবাসন-ভোগান্তির প্রতিবাদে একটি বালিশসহ জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ১১ আগস্ট ‘প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি’ পালন করবে ভাড়াটিয়া পরিষদ।

আরও পড়তে পারেন: গুলশান হামলার পর নেপালিদের বাসা ছাড়তে বলা হয়েছিল

/সিএ/এআরএল/-আপ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি