বঙ্গবন্ধুকে নিয়ে কিছু ভিডিও

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ২০:৪৮আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২১:০০

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ১৯৭৫ সালে ১৫ আগস্ট এক কলংকের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এদিন বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিপথগামী সেনা সদস্যরা সপরিবারে হত্যা করে ।

এরপর প্রায় দীর্ঘ সময় বঙ্গবন্ধুকে আড়াল করার এক দীর্ঘ চেষ্টায় রত ছিল ষড়যন্ত্রকারীরা।

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গোটা অন্তর্জাল জগতে বঙ্গবন্ধুর কর্মযজ্ঞের তথ্য ছড়িয়ে রয়েছে। তরুণদের উদ্যোগে অন্তর্জালে জায়গা করে নিয়েছে তার ভাষণ, তাকে নিয়ে পরিবেশিত সংবাদসহ অসংখ্য ভিডিও ফুটেজ। এগুলোর মধ্যে থেকে নির্বাচিত কয়েকটি ভিডিও নিয়ে বাংলা ট্রিবিউনের এ বিশেষ আয়োজন।    

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ—
 

বঙ্গবন্ধুর বাবা-মায়ের সাক্ষাৎকার— 
 

১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন দেশে পা রাখেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। স্বাধীন দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রের টেলিভিশন এনবিসি নিউজ প্রতিবেদন প্রচার করে। 
 

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি। স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বিদেশ সফর ছিল কলকাতায়। সেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লাখ মানুষের এক বিশাল জনসভায় ভাষণ দেন তিনি। ২০১৫ সালের ৬ জুন দুদিনের সফরে বাংলাদেশে এসে ভাষণটির অডিও সিডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ভাষণটি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর একটি প্রতিবেদন—


পুরো ভাষণটি— 

 

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর। নিউইয়র্কে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশন। অধিবেশনে সভাপতির আসনে আলজেরিয়ার মুক্তি সংগ্রামের নেতা ও পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজিজ বুতেফ্লিকা। সভাপতি 'বাঙালি জাতির মহান নেতা' হিসেবে পরিচিতি জানিয়ে বক্তৃতা মঞ্চে আহ্বান করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বঙ্গবন্ধু ছিলেন প্রথম এশীয় নেতা, যিনি এই অধিবেশনে সবার আগে ভাষণদান করেন। মাতৃভাষা বাংলায় বঙ্গবন্ধু সেদিন ভাষণ দেন।  

 

১৯৭৫ সালের ২৫ মার্চ জনসভায় ভাষণ দেন বঙ্গবন্ধু। ওই ভাষণেই বাকশাল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন বঙ্গবন্ধু।

 

কুমিল্লায় ১৯৭৫ সালের ১১ জানুয়ারি বাংলাদেশ সামরিক একাডেমিতে প্রথম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করে। সেখানে তরুণ ক্যাডেটদের উদ্দেশ্যে এক অসাধারণ ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

 

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের মিডিয়া বিভিন্ন খবর পরিবেশন করে।  

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ১০টি ভাষণ ও গানের ভিডিও চিত্র।

/আপ-এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের