‘নতুন কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:৩৫

কেরানীগঞ্জে নতুন কারাগার কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার বেলা ৩টার দিকে কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

রিয়াজুল হক বলেন, ‘কারাগারে বন্দিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কারাগারের ভেতরে মসজিদ নেই। অথচ এখানকার বেশিরভাগ বন্দি মুসলিম। তাদের প্রার্থনা করার অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই কারাগারে বর্তমানে গ্যাস নেই। কাঠের খড়ি দিয়ে রান্না করা হয়। সে জন্য সঠিক সময়ে বন্দিদের খাবার পরিবেশন করা যায় না। এটিও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন।’

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা তিন মাস পর আবার পরিদর্শনে আসবো। এর মধ্যে এসব বিষয় ঠিক করতে কর্তৃপক্ষকে বলেছি।’

/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের