অবশেষে বাতিল হলো জিয়ার স্বাধীনতা পদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৬

অবশেষে বাতিল হলো জিয়ার স্বাধীনতা পদক অবশেষে বাতিল হলো বিএনপি জোট সরকারের আমলে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক। সরকারের স্বাধীনতা পদকপ্রাপ্তদের তালিকা থেকেও জিয়াউর রহমানের নামটি বাদ দেওয়া হয়েছে। পদক বাতিলের সরকারি সিদ্ধান্তের পর বুধবার (৭ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর থেকে পদকটি সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের একজন উপসচিব মর্যাদার কর্মকর্তা বুধবার দুপুরে জাদুঘরে গিয়ে পদক নিয়ে এসেছেন। এদিকে জিয়ার পদক বাতিলের পর ২০০৩ সালে স্বাধীনতা পদকপ্রাপ্তদের তালিকায় এখন কেবল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই রয়েছে।

এর আগে গত মাসের শেষ দিকে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জিয়াউর রহমানের স্বাধীনতা পদকটি বাতিলের সুপারিশ করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সুপারিশটি অনুমোদন করার পর বুধবার তা আনুষ্ঠানিকভাবে ‍বাতিল হয় বলে জানা গেছে।  

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে রাষ্ট্রের বেসামরিক সর্বোচ্চ সম্মান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। খালেদা জিয়ার সরকারের ওই পদক্ষেপ জিয়াকে ওপরে তোলার চেষ্টা হিসেবে দেখে জাতির জনককে অবমাননার তীব্র সমালোচনা তখন করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকেও ওই সময় পদক প্রত্যাখ্যান করা হয়। এমনকি বঙ্গবন্ধু পরিবার বা দলের পক্ষ থেকে কেউ পদক নিতে যাননি।

পরে ওই বছর স্বাধীনতা পদক দুই পরিবারের কোনও উত্তরাধিকারের হাতে হস্তান্তর না করে সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই পদক দু’টি জাদুঘরে রয়েছে। ২০০৩ সালে দেওয়া এ পদক জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হলেও পরে তা গ্যালারি থেকে সরিয়ে  স্টোর রুমে রাখা হয়।

জিয়ার পদকটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়েল একজন শীর্ষ কর্মকর্তা। বুধবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত নিয়েছে ওই পদক বাতিল করার। এই সিদ্ধান্ত নিয়ে তারা ওই পদকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন।’ তিনি বলেন, ‘ওই কমিটি (পদক সংক্রান্ত কমিটি) পুরস্কার দেয়, ওই কমিটিই পুরস্কারটি প্রত্যাহার করেছে। তারা বলেছে, মিউজিয়ামে কর্নারটি থাকবে না।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে জাদুঘরের এক কর্মকর্তা বলেন, ‘বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রতিনিধি দল জাদুঘরে এসে তাদের কাছ থেকে পদকটি নিয়ে গেছে। এখন এটা মন্ত্রিপরিষদ বিভাগের হাতে রয়েছে।’

ইএইচএস /এসআই/এমএনএইচ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম