লেবার পার্টির ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হলেন টিউলিপ

তানভীর আহমেদ, লন্ডন
১০ অক্টোবর ২০১৬, ১০:০০আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১০:০৪

টিউলিপ সিদ্দিক

লেবার লিডার জেরমি করবিনের ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রবিবার শ্যাডো মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার  টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন। অ্যাঞ্জেলা রায়নার ও টিউলিপ সিদ্দিকসহ অপর তিন জন সদস্যের নাম উল্লেখ করে টুইট করার পরই, টিউলিপ তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাঞ্জেলার ছায়া শিক্ষা মন্ত্রণালয়ের সদস্য হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ক্ষুদে বার্তা ছাড়েন। টিউলিপ ছাড়াও ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে আরও তিন জন এমপি কাজ করবেন। অ্যাঞ্জেলা গর্ডনের শ্যাডো কেবিনেটের অপর সদস্যরা হলেন, গর্ডন মার্সডেন এমপি,মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি। 

টিউলিপ সিদ্দিকের টুইট বার্তা

গত মাসে দলের প্রধান হিসেবে নির্বাচনে যদিও টিউলিপ ওয়েন স্মিথের প্রতি তার সমর্থন দিয়েছিলেন। কিন্তু যখন জেরমি করবিন ৬২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন, তখন টিউলিপ লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করতে লেবার সদস্যদের জেরমি করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন,জেরমি করবিনের প্রতি টিউলিপের এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলাফলই তাকে লেবার পার্টির এই সম্মানজনক পদ পেতে সহায়তা করেছে। 

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী