'জঙ্গিদের নতুন করে হামলার সক্ষমতা নেই'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ২১:৫৪ আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ২৩:২৪

এ কে এম শহীদুল হক (ফাইল ফটো) দেশে নতুন করে হামলা করার মতো সক্ষমতা জঙ্গিদের নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সোমবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, ‘দেশের ২৯ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি।’ পূজার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।’

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘আপনারা আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করুন। সব ধর্মের মানুষ যাতে নিজ-নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার নিশ্চয়তা দেওয়া সরকারের অঙ্গীকার। বাংলাদেশ পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশের নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেন। তারা এ জন্য আইজিপি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

পরে আইজিপি পুরান ঢাকার শাখারী বাজার, তাঁতীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার প্রায় ১৬টি মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার উপস্থিত ছিলেন।

/আরজে/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

অস্ত্র সরবরাহকারীদের প্রস্তুত থাকতে বললো ভারত!

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের