জিনপিংয়ের সফরে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’সহ ২৭ চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ২১:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২১:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ছবি: বাসস) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি হয়েছে। জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, ২৭টি চুক্তির মধ্যে ১৫টি দুই সরকারের মধ্যে এবং ১২টি ঋণ ও বাণিজ্য বিষয়ক।

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে ২৬টি চুক্তির কথা উল্লেখ করেন। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব বলেন, একটি চুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল এবং শেষ মুহূর্তে সেটির মীমাংসা হয়।

অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক-সেতু, রেল ও জলপথ যোগাযোগ, সুমদ্র সম্পদ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য ওয়ান বেল্ট ওয়ান রোড বিষয়ক সমঝোতা স্মারক, রোড ও টানেল কাঠামো চুক্তি, ইকোনোমিক ও টেকনিক্যাল সহযোগিতা চুক্তি, দাসেরকান্দি সুয়ারেজ টার্মিনাল কাঠামো চুক্তি, মেরিটাইম সহযোগিতা সমঝোতা স্মারক, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সমঝোতা স্মারক, তথ্য প্রযুক্তি খাতে দু'টি সমঝোতা স্মারক, সন্ত্রাববাদ দমন বিষয়ক সমঝোতা স্মারক, প্রোডাকশন ক্যাপাসিটি সংক্রান্ত কাঠামো চুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক চুক্তি।

/এসএসজেড/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম