সৌদি আরবের রিয়াদে শনিবার বিকেলে ছাদ ধসে দুজন বাংলাদেশি নির্মাণ কর্মী নিহত হয়েছেন।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ‘রিয়াদ থেকে ৮০ কিলোমিটার দূরে শনিবার বিকেলে একটি ভবনের ছাদ ধসে দুজন বাংলাদেশি মারা গেছেন। তাদের নাম অরুণ এবং জসিমউদ্দিন। অরুণের বাড়ি কুষ্টিয়ায় এবং জসিমউদ্দিনের বাড়ি মাদারীপুরে।’
তিনি বলেন, ‘তাদের লাশ মর্গে রাখা হয়েছে । আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে ফেরত পাঠানো হবে।’
এসএসজেড/ এপিএইচ/








