কলেজ ক্যান্টিনে স্টোভ চুলায় বিস্ফোরণ, দগ্ধ ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৭:৪৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৭:৫৮

অগ্নিদগ্ধ রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজ ক্যান্টিনের কিচেন রুমে রান্না করার সময় স্টোভ চুলায় বিস্ফোরণ ঘটেছে। এতে বাবুর্চিসহ দুজন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কলেজের বাবুর্চি রুজাতুল ইসলাম (৩০) ও তার সহকারী রাকিবুল ইসলাম (২৫)।
কলেজের শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, বিকাল সাড়ে চারটার দিকে বাবুর্চি রুজাতুল ও তার সহকারী রাকিবুল রান্নার কাজ করার সময় হঠাৎ করে স্টোভ চুলার বিস্ফোরণ ঘটে। পরে তাদেরকে বিকাল সাড়ে ৫টায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।  

চিকিৎসকরা জানিয়েছেন, বাবুর্চির শরীরের ৩৮ শতাংশ এবং সহকারীর পুরো শরীর পুড়ে গেছে।

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী