প্রশিক্ষণের নামে ‘ভ্রমণ বিলাসে’ ইউজিসি

এস এম আববাস
০৫ নভেম্বর ২০১৬, ০৯:৫৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২০:৩৭

ইউজিসি পেশাদার নিবিড় প্রশিক্ষণের নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের ৬১ কর্মকর্তার অস্ট্রেলিয়া ‘ভ্রমণ বিলাস’ শেষ হয়েছে। কিন্তু শেষ হয়নি ভ্রমণের গল্প। মঞ্জুরি কমিশনের ভেতরে ও বাইরে এ নিয়ে চলছে রসালো আলোচনা।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সরকারের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (HEQEP) এর আওতায় ইউজিসি ৬১ কর্মকর্তাকে প্রশিক্ষণের নামে ভ্রমণ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু অভিযোগই নয়, ভ্রমণ বঞ্চিত ইউজিসির তরুণ কর্মকর্তারা এ নিয়ে ভেতরে-ভেতরে ক্ষুদ্ধও হয়েছেন।

ইউজিসি সূত্রে জানা গেছে, গত ৩ থেকে ১২ অক্টোবর ৩০ কর্মকর্তা এবং ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩১ কর্মকর্তা অস্ট্রেলিয়ার ম্যাককারি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে যান। এই ৬১ কর্মকর্তার সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানসহ ইউজিসির সদস্য শাহনেওয়াজ ও সচিব ড. মো খালেদ।
ক্ষুব্ধ কয়েকজন কর্মকর্তা ও ইউজিসির একজন সদস্য জানান,ধার করা অর্থে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের নামে ‘ভ্রমণ বিলাসে’ না গেলেও হতো। তাছাড়া, এমন প্রশিক্ষণ দেশেও সম্ভব। প্রকৃতপক্ষে উন্নত দেশে ভ্রমণে যাওয়ার জন্যই এ ব্যবস্থা। অনেক কর্মকর্তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সখও পূরণ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলাট্রিবিউনকে বলেন,‘প্রশিক্ষণের প্রয়োজনে ৬১ জনকে বিদেশে পাঠানো হয়েছিল। যৌক্তিকভাবেই প্রশিক্ষণের জন্য তাদের পাঠানো হয়েছে, ভ্রমণের জন্য নয়।’
ক্ষুব্ধ কর্মকর্তাদের অভিযোগ শুধু এই ভ্রমণ নিয়েই নয়। তাদের দাবি, ১২ মাসে ১৩ বার বিদেশ ভ্রমণ করেছেন চেয়ারম্যান। সঙ্গে অন্য কর্মকর্তারাও। এ নিয়ে আগেও অভিযোগ উঠেছে। কিন্তু ‘ভ্রমণ বিলাস’ কমেনি।
এ বিষয়ে অধ্যাপক আব্দুল মান্নান বলেন,‘১২ মাসে ১৩ বার কেনো,চেয়ারম্যান ইউজিসির প্রয়োজনে ২৬ বারও বিদেশ যেতে পারেন ।’
মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, সহকারী সচিব ‌মর্যাদার কর্মকর্তা লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন, রবিউল ইসলম, এনামুল হক, গোলাম দস্তগীর, আসাদুজ্জামান, ইউসুফ হিরা, আব্দুল হালিম এবং চেয়ারম্যানের প্রটোকল অফিসার এম এ ওয়ারেসসহ ২৬ তরুণ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আবেদন জানান। তাদের কাউকেই নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘যেসব অধঃস্তন কর্মকর্তাদের নেওয়া যায়নি, তারা পদোন্নতি পাওয়ার আগেই ৬১ জনের তালিকা করা হয়। আমি চেয়ারম্যান হওয়ার আগেই ২০০৯ সালে প্রকল্প তৈরি হয়। কাকে কিভাবে, কী প্রশিক্ষণে নেওয়া হবে, ওই সময়েই ঠিক করা হয়। আমার কাছে ১৪/১৫ জন তরুণ কর্মকর্তা আবেদন করেছিলেন। আমি তাদের জানিয়েছি, পরে তাদের যাওয়ার সুযোগ আছে।’
অচিরেই অবসরে যাবেন এমন কর্মকর্তাদের সরকারি অর্থ খরচ করে কেনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘ছয় মাসেই যে অবসরে যাবেন তাতো নয়। কেউ পরেও যেতে পারেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির কর্মকর্তাদের অভিযোগ, বিশ্বব্যাংকের কাছ থেকে ধার করা টাকা নিয়ে প্রশিক্ষণের নামে বরাবরই উন্নত দেশে ভ্রমণে যান বড় কর্তারা। ইউজিসির কর্তা ব্যক্তিরা আত্মীয়ের সঙ্গে দেখা করার সুযোগ নেন এসব সফরে। আর মাঝে মধ্যে ছোট কর্তাদের মালোয়েশিয়া, শ্রীলঙ্কার মতো দেশে পাঠিয়ে সন্তুষ্ট করা হয়। অধঃস্তনরা পুরোপুরিই বঞ্চিত হন। সন্তুষ্ট করতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও নেওয়া হয় ইউজিসির প্রশিক্ষণে।
এ বিষয়ে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘যাকে প্রয়োজন হয় তাকেই পাঠানো হয় প্রশিক্ষণে। আর বিদেশে যাওয়ার সুযোগ পাননি এমন কর্মকর্তা নেই।’
এসএমএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম