ঢাকা-মাস্কাট ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৫:০৯আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৫:১১

ইউএস বাংলা

ওমানের রাজধানী মাস্কাটে ফ্লাইট শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দুদিন চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং টু-ওয়ের ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং টু-ওয়ের ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সপ্তাহে রবি ও শুক্রবার দুটি ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে। আর চট্টগ্রাম থেকে মঙ্গল ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশে ছাড়বে। ঢাকা-মাস্কাট-ঢাকা ও চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে ১৫৮ সিটের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

 /সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম