প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৬:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:৫১


প্রধানমন্ত্রী শেখ হাসিনা





প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। রবিবার সকালে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 
শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটি বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভাট হয়ে ল্যান্ডিং করেছে তুর্কমেনিস্তানের আসগাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে। চারজন ইঞ্জিনিয়ার কাজ করছেন। আশা করি, দ্রুত মেরামত হয়ে যাবে। মেরামত শেষে পুনরায় বুদাপেস্টের উদ্দেশে রওনা করবে।’ তিনি আরও বলেন, ‘যদি উড়োজাহাজটি ঠিক না হয়, সমস্যা হবে না। আমরা বিকল্প উড়োজাহাজ পাঠিয়েছি, সেটি দ্রুত সেখানে পৌঁছে যাবে।
এর আগে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান