মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজারবাগে শহীদ পুলিশ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খাঁন কামাল। এরপর আইজিপি এ কে এম শহীদুল হক সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্ক এর নেত্রীরা রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেইউ/এপিএইচ/







