বাড়ির ভেতরের লাশ উদ্ধার হবে কাল: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১২

আশকোনার জঙ্গি আস্তানা

রাজধানীর আশকোনার যে বাড়িতে ‘অপারেশন রিপল ২৪’ অভিযান চালানো হয়েছে, তাতে বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে আগামীকাল রবিবার। ওই বাড়ির মধ্যে যে লাশটি রয়েছে সেটাও কাল উদ্ধার করা হবে। অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ‘বাসাটি এখন অন্ধকার। ভেতরে গ্যাস ও বিস্ফোরক রয়েছে। তাই এখনই ভেতর প্রবেশ করা যাচ্ছে না। আগামীকাল সকাল থেকে ফের আমাদের বম্ব ডিসপোজাল টিম কাজ করবে। আগামীকাল (রবিবার) সকাল থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে।' তবে রাতে বাড়িটি পুলিশ প্রহরায় থাকবে বলে জানান তিনি।

সিটিটিসি প্রধান জানান, ওই বাড়ির মধ্যে যে লাশটি রয়েছে, সেটাও আগামীকাল সকালে উদ্ধার করা হবে। তবে বাইরে থাকা নারীর লাশটি আইনগত  প্রক্রিয়া শেষ করে আজকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

ওই বাড়ির বাকি লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি