মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক রোহিঙ্গা অনুপ্রবেশ এবং কয়েকদিন আগে কক্সবাজারের সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ওপর মিয়ানমার নৌবাহিনীর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদ জানানোর জন্য রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।
/এসএসজেড/ এপিএইচ/







