যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের কলকাতা ফ্লাইট

চৌধুরী আকবর হোসেন
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩২

বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতাগামী একটি ফ্লাইট। শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

বিমান সূত্র জানায়, ফ্লাইটে ২৭ জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেও ত্রুটির কারণে ফিরে আসে ঢাকায়। প্রয়োজনীয় মেরামত শেষে রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফের কলকতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় কলকতায় পৌঁছানোর কথা রয়েছে উড়োজাহাজটির।

শাহজালাল বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের উড়োজাহাজটি ফিরে আসে। সাড়ে ১০টায় ফের বোর্ডিং শেষে যাত্রা করেছে।

ফ্লাইটটিতে থাকা কবি মুহাম্মদ নুরুল হুদা ফেসবুকে লিখেছেন, “বিমান কলকাতা এয়ারপোর্টের কাছ থেকে ফিরে এসেছে ঢাকায়। কাল কলকাতা বইমেলায় আমার আলোচনা। জানি না কখন পৌঁছাতে পারবো। হায় মাবুদ।”

শাহজালালে কর্তব্যরত বিমানের কর্মকর্তা শাহাদাত জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে আসে। মেরামত শেষে এটি ফের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কি ধরনের সমস্যা হয়েছে তা জানতে পারিনি। তবে বড় কোনও সমস্যা হয়নি।

/সিএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান