আমি আদর্শে এখনও অটল: মাহমুদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাহবুবুর রহমান চার বছর আগে যে আদর্শ বুকে নিয়ে গ্রেফতার হয়েছিলাম আমি সেই আদর্শে এখনও অটল রয়েছি বলে মন্তব্য করেছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘আদর্শ নিয়ে লড়াই করার হাতিয়ার আমার কাছে নেই। কারণ আমার দেশ পত্রিকা এখনও অবৈধ দখলদারিরা দখল করে রেখেছে। পত্রিকা ফিরে পেতে নিম্ন আদালতে মামলা করেছি।’

মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হলেও রাষ্ট্র আমার চলাফেরা, চিকিৎসা, বাকস্বাধীনতা, পেশার অধিকার কেড়ে নিয়েছে।’

এ সময় তিনি মৌলিক অধিকার কীভাবে কেড়ে নেওয়া হয়েছে তার ব্যাখা দেন।

তিনি আরও বলেন, ‘চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ছাড়া অন্য কোনও দেশে না যেতে সুপ্রিমকোর্ট আদেশ দিয়েছেন। কিন্তু আমাকে সেদেশেরও ভিসা দেওয়া হয়নি। অথচ ২০১২ সালেও আমি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলাম। তার মানে আমার চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হলো। কারণ একটিই, আমি মুসলমানের পক্ষের শক্তি। আবার যদি মুসলমানের পক্ষের শক্তি না হতাম তাহলে তারা ডেকে নিয়ে ভিসা দিতো।’

মাহমুদুর রহমান বলেন, ‘যুক্তরাজ্য আমাকে ভিসা না দেওয়ার হাস্যকর কারণ জানিয়েছে। তারা বলেছে, আমি হয়ত আর ফিরে আসবোনা। কিন্তু আমার বয়স এখন ষাটের ওপরে। এই বয়সে আমি সেখানে গিয়ে থেকে যাবো? এমন মেরুদণ্ডহীন মানুষ আমি নই। আমি দেশে আদর্শের জন্য লড়াই করবো, বিদেশে গিয়ে বসে থাকবো না, আমি দেশের মানুষের পাশে থাকবো।’

তিনি আরও বলেন, ‘আমি যখন আমার দেশ পত্রিকা অফিসে পোশাকধারী ও সিভিল প্রশাসন দিয়ে গৃহবন্দি ছিলাম তখনই আমি সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেয়। তখন বলেছিলাম, আমাদের আলাদা আইডেন্টিটি থাকবে। আমরা অন্যের সংস্কৃতির ধারক-বাহক হবো না। আমরা আমাদের সংস্কৃতিকেই লালন করবো। আমি গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম।’

বর্তমান সরকারের আমলে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সাংবাদিকদের ওপর অনেক নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‌‘এখন পর্যন্ত দেশে মোট ১৫ জন সাংবাদিক নিহত, ৮৮৬ জন আহত, ২৬ জন গ্রেফতার এবং ২শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।’

আমার দেশ পত্রিকা ভারপ্রাপ্ত এ সম্পাদক বলেন, ‘আমি এখনও লেখালেখি করি কিন্তু কে ছাপবে আমার লেখা? আমার লেখা আমি লিখে যাচ্ছি। কিন্তু এক সময় নিশ্চয়ই ছাপবো। আমি ইতিহাস রচনা করে যাচ্ছি, এক সময় দেশের মানুশ জানবে আমি কি লিখেছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কলামিষ্ট ফরহাদ মাজার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী, ইলিয়াস খান প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম