ষড়যন্ত্রকারীরা যাবেন পদ্মা সেতুর নিচ দিয়ে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩২

 

ড. হাছান মাহমুদ কানাডিয়ান আদালতে পদ্মা সেতু দুর্নীতির প্রমাণ না পাওয়ায় বিশ্বব্যাংকের গালে চপেটাঘাত পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘চালু হওয়ার পর ষড়যন্ত্রের অভিযোগকারীদের পদ্মা সেতুর ওপর না ওঠে নিচ দিয়ে যাতায়াতের পরামর্শ দিচ্ছি।’

রবিবার (১২ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধনে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘দেশীয় যড়যন্ত্রের কারণে দুর্নীতির অভিযোগ এনে পদ্ম সেতু নির্মাণ থেকে বিশ্বব্যাংক অর্থায়ন ফিরিয়ে নিয়েছিল। কানাডার আদালতে সেই অভিযোগ ব্যর্থ প্রমাণিত হওয়ায় বিশ্ব ব্যাংকের গালে চপেটাঘাত পড়েছে।’

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ তুলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের কিছু অসাধু বুদ্ধিজীবীর সঙ্গে যুক্ত হয়ে ড.ইউনূস পদ্মা সেতুর বিরুদ্ধে যড়যন্ত্র করেছিলেন।’

সব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ আরও বলেন,‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে টিআইবি অনেক বড় বড় কথা বলেছেন। তারাও এখন সুর পাল্টেছেন। তাদের (টিআইবি)এখন উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম,শাজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান