ক্ষতিগ্রস্ত যে কেউ বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:১২

শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী  বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ’র কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাসগুপ্ত, সাধারণ সম্পাদক এমএ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।

সূত্র: বাসস

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের