ডান্ডাবেরি পরিয়ে আদালতে আসামি হাজির, ডিআইজি প্রিজনকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৩

 

হাইকোর্ট বিনা বিচারে ১০ বছরের বেশি সময় কারাগারে থাকা ১০ জন বন্দিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এর মধ্যে চার জন বন্দিকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করায় কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনের কাছে ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ মার্চ ডিআইজি প্রিজনকে ব্যাখ্যাসহ সশরীরে হাজিরের আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ আজ (বৃহস্পতিবার) এ আদেশ দেন।

ডান্ডাবেরি পরিয়ে হাজির করা আসামিরা হলেন, হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান মুন্না, নাসিরুদ্দিন ও গিয়াসউদ্দিন। আসামিরা সবাই খুলনা ও সিলেট এলাকার বলে উল্লেখ করেন আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ। দশজনের মধ্যে একজন মৌলভীবাজারের ফারুক হোসেনকে আদালত জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এই আইনজীবী।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিনা বিচারে আটক বন্দিকে জামিনে মুক্তি ও আইনি সহায়তা দিতে হাইকোর্টের দুটি বেঞ্চে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে ১০ বন্দির মুক্তির বিষয়ে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে আদালত ওই ১০ বন্দিকে  আজ  (বৃহস্পতিবার) হাজির করার নির্দেশ দিলে আসামিদের ডান্ডাবেরি পরিয়ে হাজির করা হয়। কেন আসামিদের ডান্ডাবেরি পরিয়ে আদালতে আনা হয়েছে, ডিআইজি (প্রিজন)-এর কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

১০ বন্দির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিচ-উল-মাওয়া।

/এমটি/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: 

যে কারণে হাজিদের ডাটাবেজ

শফিক রেহমানকে লন্ডনে যেতে বাধা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম