মিয়ানমার পরিস্থিতি আলোচনা করতে ঢাকায় আসছেন চীনের বিশেষ দূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ২৩:৩৯আপডেট : ১৫ মার্চ ২০১৭, ০০:৪০

টেকনাফের একটি ক্যাম্পে রোহিঙ্গারা মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২০ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসছেন এশিয়া বিষয়ক চীনের বিশেষ দূত সান গোসিয়াং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের বিশেষ দূত পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী। সেখানকার অস্থিরতা সরাসরি বাংলাদেশের ওপর প্রভাব রাখে। আমরা মিয়ানমারে স্থিতিশীল অবস্থা দেখতে চাই এবং সে কারণে চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো।’

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা মিয়ানমার পরিস্থিতি সম্পর্কে চীনের অবস্থান জানতে চেয়েছি। তারা আমাদের বলেছে, এটি মিয়ানমারের সমস্যা এবং এর সমাধান তাদেরকেই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াংকে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য একাধিকবার অনুরোধ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের রাষ্ট্রদূত বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। আশা করছি, তিনি আগামীকাল (বুধবার) রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করবেন।’

প্রসঙ্গত, গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর এর দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। এরপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শতাধিক রোহিঙ্গা নিহত হয়। জাতিসংঘের হিসেবে, অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এসএসজেড/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের