‘চায়ের কেটলি থেকে আগুন লাগে বাংলাদেশ ব্যাংকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৪:৪১আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৪:৪৫

বাংলাদেশের ব্যাংকের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম এর কক্ষে আগুন

বৈদ্যুতিক চায়ের কেটলি শর্ট সার্কিট হওয়ায় বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলার কক্ষটিতে আগুন লেগেছে।  এমনই ধারণা করছে ব্যাংক ভবনের অগ্নিকাণ্ডে গঠিত ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি। শনিবার (২৫ মার্চ) দুপুরে তদন্ত কমিটি দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের  এ তথ্য জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ঢাকা) সমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ভবনের আগুনের ঘটনা খুবই সামান্য ঘটনা। শুধু শুধুই এটিকে অনেক বড় করে দেখানো হচ্ছে। চায়ের কেটলি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

তিনি আরও বলেন, ‘আগুনে তেমন কোনও ক্ষতিই হয়নি। একটি কম্পিউটার ছাড়া অন্যকিছু তেমন পোড়েনি। এমনকি কক্ষের চেয়ারে থাকা তোয়ালেও অক্ষত রয়েছে। কক্ষটিতে ধোঁয়া আটকে যাওয়ায় হঠাৎ করে অনেক ধোঁয়া হয়েছিলো। আগুন তেমন বড় ছিলো না।’ পাঁচদিনের আগেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন ফায়ার সার্ভিসের এই উপ পরিচালক।

ব্যাংক ভবনের আগুন নাশকতা কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ তদন্ত কমিটির প্রধান বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। এরপর ব্যাংকের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলবো। নাশকতার কোনও প্রমাণ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে।’

এর আগে, দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনের অগ্নিকাণ্ডে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয়বারের মতো ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা) সমরেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে।  এ ঘটনা তদন্তে তিন ও পাঁচ সদস্য বিশিষ্ট দুটি কমিটিও করা হয়েছে।

/জিএম/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে