মাশরাফিকে প্রধানমন্ত্রীর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ০২:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১১:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য দিনটা একই সঙ্গে আনন্দের ও আবেগের। আনন্দের, কারণ শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করেছে টাইগাররা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি বলে ম্যাচটা জিতেও বাংলাদেশ দলের সদস্যরা আবেগে আক্রান্ত। মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। খেলা শেষ হওয়ার পর মাশরাফিকে ফোন করে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সফরে টাইগাররা শেষ ম্যাচ জেতার সঙ্গে-সঙ্গে গণভবন থেকে মাশরাফিকে ফোন করেন প্রধানমন্ত্রী। জয়ের জন্য অভিনন্দন জানানোর পর এখনই টি-টোয়েন্টি থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানান তিনি।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।

এবারের শ্রীলঙ্কা সফর সাফল্যের সঙ্গেই শেষ করলো বাংলাদেশ। টেস্ট আর ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়েছে ১-১ সমতায়। শুক্রবারই দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।

/পিএইচএসি/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম