ধান গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ২০:৩৪আপডেট : ০৮ মে ২০১৭, ২০:৩৮

সংসদ কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং এ সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার (৮ মে) কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন।  আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৭৩ সালের এ সংক্রান্ত আইন রহিত করে নতুন আইন করতে বিলটি আনা হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলোর সহযোগিতায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কর্মসূচি গ্রহণ করবে ইনস্টিটিউট। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় ইনস্টিটিউট ধান গবেষণা কার্যক্রম গ্রহণ করবে বলে উল্লেখ করা হয় বিলে।

প্রস্তাবিত আইনে ইনস্টিটিউটের কাজ পরিচালনার জন্য বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। সরকার নিযুক্ত মহাপরিচালক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

/ইএইচএস/এসএমএ/

আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতার সুফল ভোগ করছে দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের