‘মোরা’ মোকাবিলায় সরকার প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৬:০৮আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:১৬

‘মোরা’ মোকাবিলায় সরকার প্রস্তুত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্ততি গ্রহণ করেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে সব ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনকে।

সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, অতিরিক্ত সচিব ফায়জুর রহমান ও আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা জানান, মন্ত্রণালয়ের সঙ্গে জেলা-উপজেলার সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য মন্ত্রণালয় ও অধিদফতরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।  নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক দায়িত্বে রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব জিএম আব্দুল কাদেরকে। তার সঙ্গে যোগাযোগের নম্বরগুলো হলো: ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫। এছাড়া চট্টগ্রাম বিভাগের ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান।  বরিশাল বিভাগের জেলাগুলোর ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন অতিরিক্ত সচিব আমির হোসেন।  খুলনা বিভাগের জেলাগুলোর ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন অতিরিক্ত সচিব শামীমা হক। 

উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য পর্যাপ্ত নৌযান প্রস্তত রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। অবস্থার অবনতি হলে সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য বলা হয়েছে সংবাদ সম্মেলনে। আবহাওয়া অধিদফতরের সংকেত অনুযায়ী সমুদ্রে অবস্থিত সব জাহাজ ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে বলা হয়েছে।

উপকূলীয় লোকদের সতর্কতামূলক তথ্য প্রচার ও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে সিপিপির ভলান্টিয়ারদের অনুরোধ করা হয়েছে। দুর্যোগে যাতে মানুষের কোন জানমালের ক্ষতি না হয় তার জন্য সর্বাত্মক প্রস্তুতি রাখতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ইতোমধ্যে প্রত্যেক জেলায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় চাল ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। নিজের জানমাল রক্ষায় দুর্যোগ সংক্রান্ত বার্তাকে অবহেলা না করে নিরাপদ আশ্রয়ে সরে আসতে উপকূলবাসীকে অনুরোধ করেন ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা।

/এসআই/এসটি/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের