ব্রিটেন জয়ী 'তিন কন্যা'কে মন্ত্রিপরিষদের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ১৩:৪৬আপডেট : ১২ জুন ২০১৭, ১৪:২৫

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ‘তিন কন্যা’ টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হককে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অভিনন্দন জানানো হয়। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এমএন জিয়াউল আলম।

জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বৈঠকে মন্ত্রীরা। (ছবি: ফোকাস বাংলা) উল্লেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ বিজয়ী হয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে, রুশনারা বিজয়ী হয়েছেন বেথনাল গ্রিন এন্ড বো আসন থেকে এবং রূপা বিজয়ী হয়েছেন লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে। আগের বারও তারা একই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। অনেকে তাদেরকে ‘তিন কন্যা’ হিসেবেও অভিহিত করে থাকেন। তাদের মধ্যে টিউলিপ বিপুল ব্যবধানে টানা দ্বিতীয়বার, রূপা হক দ্বিতীয়বার এবং রুশনারা আলী তৃতীয়বারের মতো জয় পেয়েছেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম