রবিবার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১৭:৪০আপডেট : ১৭ জুন ২০১৭, ১৭:৪০

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ২ চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে। রাবিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে পরদিন (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এ কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা। তবে ওই সময় সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গত ২৮ মে সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের মারধর এবং অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগে নয় জন চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে রোগী মৃত্যুর ঘটনা চিকিৎসকের অবহেলায় হয়েছে বলে ঢালাও অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদে বিএমএ বিভিন্ন কর্মসূচি পালন করছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (রবিবার) সকাল থেকে সারাদেশে ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখা হবে। তবে ওই সময়ে জরুরি চিকিৎসা চলবে।’
উল্লেখ্য, গত ১৭ মে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্বিবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়ার জাহিন চৈতির মৃত্যুর অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতাল ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পরদিন ১৮ মে সন্ধ্যার দিকে এ ঘটনায় চিকিৎসকদের দায়ি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন ঢাবি প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিক্যাল অনুষদের ডিন ডা. এ বি এম আব্দুল্লাহকে এক নম্বর আসামি করে নয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এর পরপরই সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম ও ডা. সাজিদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত থেকে জামিন নেন তারা।

এসব ঘটনায় এর আগে গত ২৩ মে সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচি দেয় বিএমএ। এছাড়া গত ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত চিকিৎসকরা কর্মক্ষেত্রে কালো ব্যাজ ধারণ করেন। দুই দফা মানববন্ধন কর্মসূচিও পালন করে বিএমএ। এসব কর্মসূচি চলাকালে গত ২৪ মে সেন্ট্রাল হাসপাতাল ও ঢাবি কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার পর উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে সম্মত হয়। তবে এই সমঝোতার বিষয়টি সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচি অব্যাহত রাখে বিএমএ।  

গত ২৫ মে বিএমএ’র এক মানববন্ধনে সংগঠনটির মহাসচিব বলেন, ‘কারও সঙ্গে আলোচনা না করে সমঝোতা করার মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে বেঈমানি করেছে সেন্ট্রাল হাসপাতাল।’

/জেএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী