চালের আমদানি শুল্ক কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৪:০৯আপডেট : ২০ জুন ২০১৭, ১৪:১৫

চাল আমদানি চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুযায়ী এটা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন কেজি প্রতি চালের দাম কমবে কমপক্ষে ৬ টাকা।’

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের কোনও সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেননি। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি