ডিসেম্বরের শেষ দিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৪:২৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:৩৩

রংপুর

ডিসেম্বরের শেষ দিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ।আর নভেম্বরে প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে।বুধবার (১৯ জুলাই)দুপুরে আগারগাঁও ইসি ভবনে কমিশন বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘কমিশন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।স্কুল-কলেজগুলোর বার্ষিক পরীক্ষার পর ভোটগ্রহণ করা হবে। আর ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন,‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি বা দুইটি কেন্দ্রে পাইলট প্রকল্পের অংশ হিসেবে ডিভিএম (ডিজিটাল ভোটিং মেশিন) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সংলাপের সময়সূচি আমরা ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করবো। এছাড়া ৩১ জুলাইয়ে সুশীল সমাজের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটি বিকাল ৩টার পরিবর্তে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।’

কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

/ইএইচএস/এনআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী