ডিসি সম্মেলন সরকার ও মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে সেতুবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৫:৫৬আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:৩২

সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ফটো) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন সরকার ও মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয় বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘ডিসি সম্মেলন নতুন কিছু না, এটি সরকারের একটি রুটিন ওয়ার্ক।’

বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয়দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেটি সম্পর্কে ডিসিদের কোনও নির্দেশনা দিয়েছেন কিনা? এমন এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সেটি অব্যাহত আছে…অফ কোর্স।’

বিভাগীয় কমিশনারা দীর্ঘদিন ধরে ‘এ’ গ্রেডের পদমর্যাদা দাবি করে আসছেন। অধিবেশনে সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয়ে কোনও আলোচনা হয়নি।’

বরগুনার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের বিষয়ে অধিবেশনে কোনও আলোচনা হয়েছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এ বিষয়েও কোনও আলোচনা হয়নি।’

/এসআই/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান