মিয়ানমার হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, ঢাকার প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০

বাংলাদেশ-মিয়ানমার মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। শুক্রবার মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে ২৭ ও ২৮  আগস্ট এবং ১ সেপ্টেম্বর শুক্রবার কয়েক দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এই প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।

ডিপ্লোম্যাটিক নোটে বলা হয়, আজ (শুক্রবার) সকালে কক্সবাজারের উখিয়ায় তিন দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, মিয়ানমার হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ যখন মিয়ানমারের নিরাপত্তা-ব্যবস্থায় সহযোগিতা করছে, তখন বাংলাদেশের  আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লঙ্ঘন বর্তমান সহযোগিতাকে বিঘ্নিত করতে পারে।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী