রোহিঙ্গা শিশুকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৮

কুতুপালং ক্যাম্পে প্রধানমন্ত্রী

মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের পরম মমতায় জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ধরে তিনি কেঁদে ফেলেন। মঙ্গলবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

রোহিঙ্গা শিশুকে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিশুকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এসময় রোহিঙ্গারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকেন।

এক রোহিঙ্গা শিশুকে আদর করছেন প্রধানমন্ত্রী, ছবি ফোকাস বাংলা

রোহিঙ্গারা তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। তারা বলতে থাকেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের চায় না। ভিনদেশি প্রধানমন্ত্রী আমাদের দেখতে এসেছেন। আল্লাহ তার মঙ্গল করুন।’

আহতদের খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে আহতদের খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী।

ঘরবাড়ি দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গারা জানায়, প্রধানমন্ত্রী নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে যোগাযোগ করে তাদের ভিটেতে ফিরে যেতে সহায়তা করবেন।

ক্যাম্পের শিশুদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী বলেন,  ‘মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য, আশ্রয় দেওয়া হচ্ছে। আমি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিকভাবে সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি। তবে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যা করার দরকার আমরা সেটি করবো।’

/ইউআই/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের