‘রোহিঙ্গা এসেছে চার লাখ ২৪ হাজার, নিবন্ধিত হয়েছে ৫৫৭৫ জন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২০

কক্সবাজারে এখন পর্যন্ত (২৫ আগস্ট-২০ সেপ্টেম্বর) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার। এর মধ্যে এখন পর্যন্ত বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে ৫ হাজার ৫৭৫ জনের, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রোহিঙ্গা ক্যাম্পে চলছে নিবন্ধন (ছবি: ফোকাস বাংলা) ত্রাণমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আগামী ২ মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হবে। এজন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদফতরের অধীনে সেনাবাহিনী কাজ করছে।’

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কক্সবাজারে প্রতিদিন ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থীদের খাবার দিচ্ছে তুরস্ক। এছাড়া জেলা প্রশাসন ১ লাখ ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাওয়াচ্ছে ২ লাখ ৬০ হাজার শরণার্থীকে।’ এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ২৮ মিলিয়ন, সৌদি ১৫ মিলিয়ন, জাতিসংঘ ৭৭ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিছে। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ এবং সংস্থা ত্রাণ সামগ্রী দিচ্ছে, বলেও জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মায়া (ফাইল ছবি) বর্তমানে ১৪টি ক্যাম্পে রোহিঙ্গারা বসবাস করছে জানিয়ে মায়া বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৫০০ মেট্রিক টন জিআর চাল, ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৬টি মেডিক্যাল টিম কাজ সেখানে কাজ করছে।’

মন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৩ জন সিনিয়র সহকারী সচিব, ৮ জন উপ সচিব শরণার্থী কার্যক্রমের জন্য কক্সবাজারে মাঠ পর্যায়ে কাজ করছেন। এখন পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ২৫০ মেট্রিক টন চাল, ২০ মেট্রিক টন আটাসহ অন্যান্য ত্রাণ পাওয়া গেছে। এছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী ৪ মাস চার লাখ পরিবারের খাবার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

/এসআই/এমও/
সম্পর্কিত
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত