মিয়ানমারের মন্ত্রী ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ০১:৪১আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১২:৫৩

মিয়ানমারের মন্ত্রী উ টিন্ট সোয়ে (ছবি- বাসস)

রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সেলর অফিসের ইউনিয়ন মন্ত্রী উ টিন্ট সোয়ে ঢাকায় এসেছেন। রবিবার (১ অক্টোবর) রাত ১টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, জুলাই মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে (উ টিন্ট সোয়ে) ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি (উ টিন্ট সোয়ে) আজ  ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন রাজ্য থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ নিয়ে সু চি’র ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার কারণে তিনি (সু চি) তার মন্ত্রী উ টিন্ট সোয়েকে বাংলাদেশে পাঠিয়েছেন। আগামীকাল (সোমবার) বেলা ১১টার দিকে উ টিন্ট সোয়েরের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সূত্র আরও জানায়, মিয়ানমারের মন্ত্রী তার দেশের সেনাবাহিনী কর্তৃক বিতাড়িত রোহিঙ্গাদের দেখার জন্য কক্সবাজার যাবেন না। যদিও বাংলাদেশ এ ব্যাপারে মিয়ানমারের কাছে অনুরোধ জানিয়েছিল।

উল্লেখ্য, উ টিন্ট সোয়ে মিয়ানমারের একজন প্রভাবশালী রাজনীতিক। তিনি রাখাইনদের বিষয়টি দেখভালের দায়িত্বে নিয়োজিত আছেন।  একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি দীর্ঘ ১০ বছর  জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

/এসএসজেড/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম