উপাচার্যের পদত্যাগের দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে তালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ১৪:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:৪৮

আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্টের বনানী ক্যাম্পাসে তালা লাগিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা বনানী ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ৬ দফা দাবিতে গত তিনদিন ধরে আন্দোলন করছেন।

ছয় দফা দাবি

আন্দোলনকারী শিক্ষার্থী সজীব তাদের দাবির ব্যাপারে বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষকদের অপমান, অপদস্থ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সামনে কর্তৃপক্ষকে ওই শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে। উপাচার্যকে অপসারণ করতে হবে। ক্যান্টিনসহ ওয়াইফাই সুবিধা দিতে হবে। কারণ দর্শানো ছাড়া কোনও শিক্ষার্থীকে সাসপেন্ড করা যাবে না।

উপাচার্যের পদত্যাগের দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে তালা

এ বিষয়ে জানতে ব্শ্বিবিদ্যালয়টির উপাচার্য মেসকাত উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

/আরএআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান