যা বলেছি তথ্যভিত্তিক, '৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ১১:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১২:০৯

সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সিইসি জিয়াউর রহমানকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলার বিষয়ে যা বলেছি তা তথ্যভিত্তিক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদ। তিনি বলেন, ‘নিজে ধারণ করি বলেই জিয়াউর রহমানকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলেছি। তবে কাউকে খুশি করার জন্য বলিনি। যেটা বলেছি সেটা তথ্যভিত্তিক। আমি নিজেও এটা ওন (ধারণ) করি।’

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যা বলেছি তথ্যভিত্তিক, '৭৫-৭৭ পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল না: সিইসি বিষয়টির ব্যাখ্যা দিয়ে কেএম নুরুল হুদা বলেন, ‘আগে দেশে বহুদলীয় গণতন্ত্র ছিল। কিন্তু ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে বহুদলীয় গণতন্ত্রের কোনও অস্তিত্ব ছিল না। তিনি (জিয়াউর রহমান) এটি পুনঃপ্রতিষ্ঠা করেন। তার ভিত্তিতেই দেশে নির্বাচন হয়েছিল এবং ওই নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করে।’

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের দিন নেতারা এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আমার কাছে এ বিষয়ে কোনও ব্যাখ্যা চাননি। তবে আমার বক্তব্যে তারা হয়তো ব্যাখ্যা পেয়েছিলেন।’

আরও পড়ুন:
ফ্লাইওভার উদ্বোধনের মঞ্চে থাকা নিয়ে আ. লীগ নেতাকর্মীদের হাতাহাতি (ভিডিও)

/ইএইচএম/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের