বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মঞ্চ কেন পুনর্নির্মাণ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৩:২৫আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:২৪

সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে মঞ্চ পুনর্নির্মাণ করে সেখানে তার ভাস্কর্য নির্মাণ এবং দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে রুল জারির পর এ বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আগামী ১২ ডিসেম্বর প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ও অর্থ সচিবকে এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

সোমবার সকালে (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. বশির আহমেদ। রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।  রিটে সংস্কৃতি মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামীপন্থী আইনজীবী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার বিশ্বাস।

পরে বশির আহমেদ বলেন, ‘আজ (সোমবার) আদালত আমাদের রিট আবেদন নিয়ে শুনানি করে রুল জারি করেছেন। আদালত তার আদেশে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্থানে মঞ্চ পুনর্নির্মাণ করে সেই মঞ্চের ওপর বঙ্গবন্ধুর আঙুল তোলা অবস্থায় ভাষণরত ভাস্কর্য নির্মাণ করতে বলা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা দেওয়া এবং এখান থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টি মুর‍্যালে তুলে ধরতে বলা হয়েছে। এছাড়াও ওই দিনটিকে কেন ঐতিহাসিক দিবস ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।’

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে