জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শোভাযাত্রায় সকাল থেকে বেশকিছু রাস্তায় যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে।
শোভাযাত্রা ও জনসভার জমায়েতের কারণে দুপুর থেকে রাজধানীর কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ নগরবাসীকে শোভাযাত্রার ‘রুটম্যাপ’ দেখে চলাচলের অনুরোধ জানিয়েছে।
শোভাযাত্রার রুট: বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে র্যালি শুরু হয়ে রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সায়েন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।
যেসব গেট ব্যবহার করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে:
১। ছবির হাটের গেট
২। টিএসসি গেট
৩। বাংলা একাডেমির বিপরীতের গেট
৪। কালী মন্দির গেট
৫। তিন নেতার মাজার গেট
দিনব্যাপী কর্মসূচি চলার কারণে শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার সড়কগুলোয় ভিড় থাকবে। ডিএমপি থেকে পাওয়া ম্যাপ বলছে, আনন্দ শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার রুট হলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে মিরপুর রোডের রাসেল স্কয়ার দিয়ে কলাবাগান হয়ে সায়েন্সল্যাব থেকে বাঁয়ে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ। ফলে মিরপুর রোডের দুইপাশেই ভিড় থাকবে।






