লন্ডনে আনিসুল হ‌কের প্রথম জানাজায় প্রবাসী‌দের ঢল

মুন‌জের আহমেদ চৌধুরী, লন্ডন
০১ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৯:১৫

জানাজায় অংশ নেওয়াদের একাংশ ঢাকা উত্তর সি‌টি ক‌রপো‌রেশ‌নের মেয়র আ‌নিসুল হ‌কের প্রথম জানাজা লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানা হয়। লন্ডনের রি‌জেন্ট পার্ক মস‌জি‌দে জানাজায়  অংশ নি‌তে প্রবাসীদের ঢল নামে।

শুক্রবার লন্ডনে কর্মদিবস হওয়ার পরও বিভিন্ন শহরে থাকা প্রবাসী ব‌াংলা‌দেশিরা তীব্র শীত উ‌পেক্ষা ক‌রে জানাজায় অংশ নেন। 

আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত রি‌জেন্ট পার্ক মস‌জি‌দে বাদ জুমা জানাজা অনু‌ষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়েছেন লন্ড‌নে নিযুক্ত বাংলা‌দে‌শ হাইক‌মিশনার নাজমুল কাওনাইন,‌ ডেপু‌টি হাইক‌মিশনার খোন্দকার এম তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপ‌তি সুলতান শরী‌ফসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌ল ও ক‌মিউ‌নি‌টি নেতারা।

জানাজায় অংশ নেওয়া লোকজন জানাজা শে‌ষে আ‌নিসুল হ‌কের মর‌দেহ নি‌য়ে স্বজনরা হি‌থ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা। লন্ডন সময় সন্ধ্যা ছয়টা ১৫ মি‌নি‌টে বাংলা‌দেশ বিমা‌নের বি‌জি ২০২ ফ্লাইটে তার মর‌দেহ নি‌য়ে আনিসুল হ‌কের স্ত্রী ড. রুবানা হক, একমাত্র ছেলে নাভিদুল হক,‌ ছোট মে‌য়ে তা‌নিশা ফ‌া‌রিয়ামান হ‌কের দে‌শের উদ্দেশে রওনা দেওয়ার কথা র‌য়ে‌ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের