আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির উপনির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন সময় বিকাল ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। ফলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়েছে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১১ সালের নভেম্বরে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে দু'ভাগে ভাগ করা হয়।তবে সঙ্গে সঙ্গে নির্বাচন না হওয়ায় তিন বছরেরও বেশি সময় ধরে প্রশাসক নিয়োগ করে উভয় সিটি করপোরেশনের কাজ পরিচালিত হয়েছিল।  

/ইএইচএস/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে