‘রিকশাচালকরা এখন দিনে ১০ কেজি চাল কিনতে পারেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৬

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘মানুষের আয়-উপার্জন বেড়েছে। একজন রিকশাচালক দিনে ৭০০-১০০০ টাকা আয় করেন। তারা দৈনিক ৭-১০ কেজি চাল কেনেন। উত্তরবঙ্গে এখন কোনও মঙ্গা নাই। মানুষের আয় বেড়েছে,সামর্থ্য বেড়েছে।’

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে খাদ্য অধিকার বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে হতদারিদ্র্যের সংখ্যা এখন ১২ শতাংশ এবং দারিদ্রের সংখ্যা ২৪ শতাংশ। ভিশন ২০২১-এ দেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়ার টার্গেট নিয়ে সরকার কাজ করছে।

সম্মেলনের সভাপতি পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, ‘সরকারের একার পক্ষে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

হাওরের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাওরে যেখানে বাঁধ দেওয়ার কথা ছিল সেখানে তা না হওয়ায় আজকের এই পরিণতি। বিষয়গুলো আগে থেকে তদারকির প্রয়োজন ছিল। হাওরে এখনও বীজ লাগানোর পরিবেশ হয়নি। এতে বোঝা যায় আগামী ফসল আসতে অনেক দেরি হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের পরিচালক এবং অতিরিক্ত সচিব আবু মোহাম্মদ ইউসুফ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক এম খালিদ মাহমুদ, সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা।

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের