অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯: ফায়ার সার্ভিস ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬

অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯ কল সেন্টার, বলে জানিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের ‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা জানান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আমরা যেহেতু সেবা দেওয়ার জন্যই কাজ করি সেহেতু অনেক অভিজ্ঞতার ফলেই আজ এই ৯৯৯ কল সেন্টার।’

সারাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম আগে এভাবে করা যায়নি। এখন হচ্ছে, এই ৯৯৯-এ কল দিয়ে নানারকম সুবিধা পাওয়া যায়।’

আলী আহাম্মেদ খান আরও বলেন, ‘বিদ্যুৎ, আগুন, গ্যাস, অ্যাম্বুলেন্স সেবাসহ নানা সমস্যার জন্য এই সেবা প্রতিষ্ঠানে সেবা পাওয়া যায়। আর যেহেতু একটি ধারণা তৈরি হয়েছে, যারা যে কারণে ফোন দেবে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অটোমেটিক ওই সেক্টরেই ফোন চলে যাবে।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন- টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, এমসিসি লিমিটেডের হেড অব রিসার্চ মেহেদী হাসান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম