আমাদের সব অর্জন বিমানেই শেষ হয়ে যায়: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬

দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও কে এম শাহজাহান কামাল বাংলাদেশ বিমানের কারণে সরকারের সব অর্জন শেষ হয়ে যায় বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে সতর্ক করে দিয়েছেন একই মন্ত্রণালয়ের সদ্যবিদায়ী মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন। তিনি নতুন মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এই মন্ত্রণালয়কে ঘিরে অনেক বদনাম আছে। এটি একটি আগুনের কুণ্ড। আমাদের সব সফলতা এই বিমান ধ্বংস করে দেয়।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নতুন মন্ত্রী শাহজাহান কামালকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার সময় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

এদিন সকাল সাড়ে ৯টার কিছুক্ষণ পর বিমান মন্ত্রণালয়ে আসেন দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও শাহজাহান কামাল। এসময় তারা পরস্পরের হাত ধরে মন্ত্রীর রুমে প্রবেশ করেন। তারা দু’জনে মন্ত্রীর রুমের পাশাপাশি সোফায় বসেন। এসময় তাদের সঙ্গে ছিলেন সচিব এস এম গোলাম ফারুক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, পর্যটক করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে নতুন মন্ত্রীকে মেনন বলেন, ‘বিমানের যে বদনাম আছে, তা বলে শেষ করা যাবে না। এগুলো মাথায় রেখে আপনাকে দায়িত্ব পালন করতে হবে।’

এর জবাবে রাশেদ খান মেননকে শাহজাহান কামাল বলেন, ‘আমি নতুন মানুষ, এ বিষয়ে কিছুই বুঝি না। আপনি আমাকে সহযোগিতা করবেন। আপনার সহযোগিতা ও পরামর্শ পেলে এই আগুন নেভানো কোনও জটিল কাজ নয়।’

এসময় মেনন আবারও বলেন, ‘এই যে বিমানের এমডি আমাদের সামনে বসা আছেন, আমি তার সামনেই বলি— এই বিমানকে নিয়ে কিনা অপবাদ আমাকে শুনতে হয়েছে। আমাদের সব অর্জন এই বিমান খেয়ে দেয়।’

এরপর রাশেদ খান মেনন নতুন মন্ত্রী শহজাহান কামালকে চেয়ারে বসান।

/এসআই/এআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম