রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৭:৩২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৮

রবিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  (ছবি  ফোকাস: বাংলা) প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক ও সংসদ সদস্য গোলাম মোস্তফা ব্যক্তি জীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতার জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা সৎ, নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়।’ রবিবার সংসদ অধিবেশনে শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।  

শোক প্রস্তাবের ওপর আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছায়েদুল হকের মতো একজন সৎ ও নিষ্ঠাবান মন্ত্রী পেয়েছিলাম। তিনি দক্ষতা ও সততার সঙ্গে মন্ত্রণালয় চালিয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। দেশের মৎস্য সম্পদ উন্নয়নে তার ভূমিকা রয়েছে।’

জনপ্রিয়তার কারণে ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনেও ছায়েদুল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সব ধরনের প্রচেষ্টা করেও নির্বাচনে তাকে হারাতে পারেনি।’ সংসদ সদস্য গোলাম মোস্তফাকে স্মরণ করে তিনি বলেন, ‘গোলাম মোস্তাফা তৃণমূলের নেতা ছিলেন। তিনি স্কুলে শিক্ষাকতা করতেন। প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকে সব সময় আওয়ামী লীগের জন্য কাজ করতেন।’

শোক প্রস্তাবের ওপর আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু এমপি, কামাল আহমেদ মজুমদার এমপি, ফজিলাতুন্নেসা বাপ্পি এমপি, মীর শওকত আলী বাদশা এমপি ও এবি তাজুল ইসলাম এমপি প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম